মেহেরপুর নিউজ ২৪ ডট কম,২৬ অক্টোবর: মেহেরপুর সদর উপজেলার বুড়িপোতা ইউনিয়নের বাজিতপুর গ্রামে অগ্নিকান্ডে ১টি বসত বাড়ি পুড়ে ছাই হয়ে গেছে। ক্ষতির পরিমান ৫ লাখ টাকার মতন বলে জানিয়েছেন ফায়ার সার্ভিস । এলাকাবাসী জানান, আজ শুক্রবার বিকালে বাজিতপুর গ্রামে জাবুলের বসত বাড়ির রান্না ঘরের চুলার আগুন থেকে অগ্নিকান্ডের ঘটনা ঘটে। বাড়ির মালিক জাবুল হোসেন মেহেরপুর নিউজ কে জানান, আমার স্ত্রী রান্না শেষে চুলার আগুন না নিভিয়ে চলে আসে। এরপর হঠাৎ করে চুলার আগুন থেকে রান্না ঘরে আগুন ধরে যায় এবং আগুন মূহুর্তের মধ্যে ছড়িয়ে পরে। আমার বসত ঘর ও ঘরে থাকা আসবাব পত্র ও প্রয়োজনীয় কাগজপত্র সহ বিভিন্ন জিনিস পুড়ে ছাই হয়ে গেছে। এসময় আগুনের অগ্নি শিখাঁয় পাশের বাড়ির হামিদুলের পাটখড়ির পালা এবং আনছারের বসত ঘরের আংশিক পুড়ে যায়। পরে গ্রাম বাসী ১ঘন্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রনে আনে। সংবাদ পেয়ে মেহেরপুর থেকে ফায়ার সার্ভিসের টিম ঘটনাস্থলে পৌছানোর আগে আগুন নিয়ন্ত্রনে চলে আসে।