মেহেরপুর নিউজ :
মেহেরপুরে অজ্ঞান পার্টির খপ্পরে পড়ে ২টি ইজিবাইক খােয়া গেছে। এসময় ২ইজিবাইকের চালক আহত অসুস্থ্য হয়েছে । আহতরা হলেন-মেহেরপুরের গাংনী উপজেলার ধানখােলা ইউনিয়নের গাঁড়াডােব গ্রামের মাঠপাড়ার এনায়েত আলীর ছেলে আব্দুল মালেক দুলাল ও মেহেরপুর সদর উপজেলার বসন্তপুর গ্রামের জহুরুল হকের ছেলে শিমুল হােসেন (২২)।
মঙ্গলবার দুপুরে মেহেরপুর পুলিশ লাইন সংলগ্ন সড়কে এ ঘটনা ঘটে। পারিবারিক সূত্র জানায়, মঙ্গলবার সকালে অটো চালানোর উদ্দেশ্যে তারা তাদের নিজ নিজ বাড়ি থেকে রওনা দেয়। দুপুরের দিকে পুলিশ লাইন সড়কে তাদেরকে মুমূর্ষ অবস্থায় স্থানীয় লোকজন পড়ে থাকতে দেখে। পরে উদ্ধার করে মেহেরপুর-২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে ভর্তি করে। ধারণা করা হচ্ছে যাত্রীবেশি ছিনতাইকারী তাদের অটো ভাড়া করে পথিমধ্যে চেতনানাশক ওষধ খাইয়ে তাদের সংজ্ঞাহীন করে ফেলে রেখে ইজি বাইক নিয়ে পালিয়ে গেছে।