বর্তমান পরিপ্রেক্ষিত

মেহেরপুরে অটোবাইক উল্টে গাংনীর মাসুদ নি-হ-ত : চালকসহ ৬ যাত্রী আ-হ-ত

By মেহেরপুর নিউজ

September 14, 2023

 সাহাজুল সাজু :

মেহেরপুরে একটি অটোবাইক উল্টে মাসুদ রানা (৪৪) নামের একজন সহকারি দলিল লেখক নিহত হয়েছেন। এসময় আহত হয়েছেন চালকসহ ৬জন যাত্রী । নিহত মাসুদ রানা জেলার গাংনী উপজেলার মহাম্মদপুর গ্রামের ফিরোজ আলী মহুরার ছেলে। আহতদের বাড়ি গাংনী উপজেলার বিভিন্ন গ্রামে।

বৃহস্পতিবার দুপুর আড়াইটার দিকে মেহেরপুর-চুয়াডাঙ্গা সড়কের কোলার মোড় নামক স্থানে এ দুর্ঘটনা ঘটে। স্থানীয়রা জানান,মাসুদ রানাসহ ৭জন যাত্রী একটি অটোবাইকযোগে মেহেরপুর কোর্টে প্রয়োজনীয় কাজ শেষে বাড়ি ফিরছিলেন। কোলার মোড় নামক স্থানে পৌঁছালে,এক বাইসাইকেল আরোহীকে বাঁচাতে গিয়ে অটোবাইকটি উল্টে মাসুদ রানা ও চালকসহ ৭জন যাত্রী আহত হয়।

পথচারীরা তাদের উদ্ধার করে মেহেরপুর জেনারেল হাসপাতালে নিলে,কর্তব্যরত চিকিৎসক মাসুদ রানাকে মৃত ঘোষণা করেন। মেহেরপুর সদর থানা সূত্র জানায়,নিহত মাসুদ রানার লাশ মেহেরপুর জেনারেল হাসপাতাল মর্গে ময়না তদন্তের জন্য নেয়া হয়েছে। আহতরা হাসপাতালে ভর্তি রয়েছে।