টপ নিউজ

মেহেরপুরে অটোভ্যানের ধাক্কায় শিশু নিহত

By মেহেরপুর নিউজ

August 24, 2021

মেহেরপুর নিউজ :

মেহেরপুর সদর উপজেলার খোকসা গ্রামে অটোভ্যানের ধাক্কায় হাদিসুর রহমান (৫) নামের এক শিশু নিহত হয়েছে। নিহত হাদিসুর খোকসা গ্রামের শেখপাড়া এলাকার জসিরুল ইসলামের ছেলে।

মঙ্গলবার পৌনে ১২ টার দিকে আমঝুপি-গাঁড়াডোব সড়কের খোকসা শেখপাড়া এলাকায় এ দুর্ঘটনা ঘটনা ঘটে।

স্থানীয় হাফিজুল ইসলাম জানান, আমঝুপি বাজার থেকে যাত্রীবাহি একটি অটোভ্যান গাঁড়াডোব গ্রামের দিকে যাচ্ছিল। অটোভ্যানটি খোকসা গ্রামের শেখপাড়ায় পৌঁছায়। এসময় শিশু হাদিসুর কয়েকজন বন্ধু নিয়ে বাড়ি থেকে বেরিয়ে রাস্তা পার হওয়ার সময় ওই অটোভ্যানের সাথে ধাক্কা লাগে। স্থানীয়রা গুরুতর আহত হাদিসুরকে উদ্ধার করে মেহেরপুর জেনারেল হাসপাতালে নিলে,কর্তব্যরত ডাক্তার মৃত ঘোষণা করেন। মেহেরপুর সদর থানার ওসি শাহ দারা খান জানান,লাশ উদ্ধারের প্রক্রিয়া চলছে।