মেহেরপুর নিউজ ২৪ ডট কম,১৩ নভেম্বর: মেহেরপুর জেলা প্রশাসনের উদ্যোগে অতিদরিদ্রদের জন্য কর্মসংস্থান কর্মসূচীর উপর প্রশিক্ষন ওয়ার্কসপ ও সেমিনারের আয়োজন করা হয়।
আজ বুধবার দুপুর ১২ টায় জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে জেলা প্রশাসক মাহমুদ হোসেনের সভাপতিত্বে সেমিনারে বক্তব্য রাখেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) আলমগীর হোসেন,সিভিল সার্জন ডা.আবদুস শহীদ,জেলা কৃষি সম্প্রসারন অধিদপ্তরের উপপরিচালক শেখ ইফতেখার হোসেন,জেলা সমাজসেবা অধিদপ্তরের উপপরিচালক আবু বকর সিদ্দিক,জেলা যুব উন্নয়ন অধিদপ্তরের উপরিচালক মাসুদুল হক মালিক,সদর উপজেলা নির্বাহী অফিসার নাজনিন সুলতানা,গাংনী উপজেলা নির্বাহী অফিসার আব্দুস সালাম,সদর উপজেলা ভাইস চেয়ারম্যান রোমানা আহমেদ,গাংনী উপজেলা ভাইস চেয়ারম্যান সেলিনা আক্তার কাকলী,উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা নাহিদা সুলতানা, দিলীপ কুমার সেন.কুতুবপুর ইউপি চেয়ারম্যান ইদ্রিস আলী মাষ্টার,বুড়িপোতা ইউপি চেয়ারম্যান আব্দুর রউফ মুকুল,পিরোজপুর ইউপি চেয়ারম্যান সামসুল আলম,মোনাখালী ইউপি চেয়ারম্যান শফিকুল ইসলাম,দারিয়াপুর ইউপি চেয়ারম্যান অ্যাডভাকেট কলিম উদ্দিন প্রমুখ।