বর্তমান পরিপ্রেক্ষিত

মেহেরপুরে অতিরিক্ত পুলিশ সুপার হিসেবে আবদুল করিমের যোগদান

By মেহেরপুর নিউজ

September 25, 2023

মেহেরপুর নিউজ:

মেহেরপুর জেলায় অতিরিক্ত পুলিশ সুপার সদর (সার্কেল) হিসেবে যোগদান করেছেন আবদুল করিম। সোমবার সকালের দিকে আব্দুল করিম অতিরিক্ত পুলিশ সুপার হিসেবে মেহেরপুর পুলিশ সুপার রাফিউল আলম এর কাছে যোগদান করেন।

এ সময় পুলিশ সুপার রাফিউল আলম নবাগত অতিরিক্ত পুলিশ সুপার আব্দুল করিমকে ফুলেল শুভেচ্ছা জানান। অতিরিক্ত পুলিশ সুপার আব্দুল করিম এর আগে পুলিশ হেডকোয়ার্টারে কর্মরত ছিলেন। তিনি বিসিএস ৩৩ ব্যাচের সদস্য।