মেহেরপুর নিউজ: বাংলাদেশ সরকারের অতিরিক্ত সচিব হিসেবে পদোন্নতি পাওয়ায় পররাষ্ট্র মন্ত্রণালয়ের মহাপরিচালক ও পাটকেলপোতা গ্রামের কৃতি সন্তান জাহাঙ্গীর আলম কে শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছে জাগ্রত যুব সংঘ ও দিশারী স্পটিং ক্লাব।
শনিবার পাটকেলপোতা গ্রামে সংগঠনের পক্ষ থেকে শুভেচ্ছা ও অভিনন্দন জানানো হয়। এ সময় সাবেক ছাত্রনেতা ও জাগ্রত যুব সংঘ ও দিশারী স্পটিং ক্লাবের উপদেষ্টা রানা বিশ্বাস, দিশারী স্পটিং ক্লাবের সভাপতি তারিকুল ইসলাম বুলবুল, সহ সভাপতি সালাহউদ্দিন, জেলা ছাত্রলীগের সহ সভাপতি ও সংগঠনের সাধারণ সম্পাদক মনোয়ার হোসেন রনি সহ ক্লাবের সকল সদস্য ও গ্রামের সাধারন মানুষ অতিরিক্ত সচিবকে শুভেচ্ছা জানান।