মেহেরপুর নিউজঃ ক্রীড়া পরিদপ্তরের বার্ষিকী ক্রীড়া কর্মসূচির আওতায় মেহেরপুর জেলা ক্রীড়া অফিসের উদ্যোগে মাসব্যাপী অনূর্ধ্ব-১৫ ফুটবল প্রশিক্ষণ শেষে প্রশিক্ষণার্থীদের মাঝে সনদপত্র বিতরণ করা হয়েছে। মঙ্গলবার সকালে মেহেরপুর স্টেডিয়াম মাঠে আনুষ্ঠানিকভাবে এ সনদ বিতরণ অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) তরিকুল ইসলাম প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে প্রশিক্ষণার্থীদের মাঝে সনদপত্র বিতরণ করেন। জেলা ক্রীড়া অফিসার আরিফ আহমেদের সভাপতিত্বে সমাপনী অনুষ্ঠানে বক্তব্য রাখেন জেলা তথ্য অফিসার আব্দুল্লাহ আল মামুন।
এ সময় অন্যান্যদের মধ্যে ফুটবল প্রশিক্ষক এমদাদুল হক, আব্দুল মালেক প্রমুখ উপস্থিত ছিলেন। মাসব্যাপী এ ফুটবল প্রশিক্ষণে মেহেরপুর জেলার ৫০ জন ক্ষুদে ফুটবলার অংশগ্রহণ করে। প্রশিক্ষণের মাধ্যমে তরুণ খেলোয়াড়দের দক্ষতা বৃদ্ধি ও ভবিষ্যতে যোগ্য ফুটবলার হিসেবে গড়ে তোলার লক্ষ্য নিয়ে এ কর্মসূচি বাস্তবায়ন করা।