বর্তমান পরিপ্রেক্ষিত

মেহেরপুরে অনূর্ধ্ব-১৫ ফুটবলার বাছাই কার্যক্রম শুরু

By মেহেরপুর নিউজ

December 24, 2024

মেহেরপুর নিউজ:

বাংলাদেশ ফুটবল ফেডারেশনের মেহেরপুরে অনূর্ধ্ব ১৫ ফুটবল খেলোয়াড় বাছাই করা হয়েছে। মঙ্গলবার দুপুরের দিকে মেহেরপুর স্টেডিয়াম মাঠে অনূর্ধ্ব ১৫ ফুটবল খেলোয়াড় বাছাই করা হয়।

বাংলাদেশ ফুটবল ফেডারেশনের প্রশিক্ষক শাহ আলম টুটুলের উপস্থিতিতে অনূর্ধ্ব ১৫ ফুটবল খেলোয়াড় বাছাই করা হয়।  তৃণমূল থেকে ফুটবল খেলোয়াড় বাছাইয়ের অংশ হিসেবে বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে) এ কার্যক্রম শুরু করে। এ সময় জেলা ও উপজেলা থেকে ফুটবল খেলোয়াড়রা বাছাই কার্যক্রমে অংশ নেন এবং জাতীয় ও আন্তর্জাতিক পর্যায়ে খেলার আশাবাদ ব্যক্ত করেন। জেলা ফুটবল অ্যাসোসিয়েশনের সহযোগিতায় বাছাই এর কার্যক্রমে জেলার প্রতিভাবান খেলোয়াড় এতে অংশ নেয়।

এর মধ্য থেকে ২৫ জনকে বাছাই করা হয়। এই ২৫ জন খেলোয়াড়দেরকে বাংলাদেশ ফুটবল ফেডারেশনের তত্ত্বাবধানে প্রশিক্ষণ দেওয়া হবে।