বর্তমান পরিপ্রেক্ষিত

মেহেরপুরে অনূর্ধ্ব-১৫ সমাপ্ত ফুটবল প্রশিক্ষণ ক্যাম্প সমাপ্ত

By মেহেরপুর নিউজ

February 23, 2022

মেহেরপুর নিউজ:

ক্রীড়া পরিদপ্তরের বার্ষিক ক্রীড়া কর্মসূচির আওতায় মেহেরপুর জেলা ক্রীড়া অফিসের উদ্যোগে মেহেরপুর স্টেডিয়াম মাঠে অনুষ্ঠিত ১০ দিন ব্যাপী (আবাসিক) ফুটবল প্রশিক্ষণ ক্যাম্প অনূর্ধ্ব-১৫ সমাপ্ত হয়েছে।

বুধবার দুপুর দিকে স্টেডিয়াম মাঠে সমাপনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। মেহেরপুর জেলা ফুটবল এসোসিয়েশনের সভাপতি আব্দুস সামাদ বাবলু বিশ্বাসের সভাপতিত্বে সমাপনী অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মেহেরপুর জেলা ফুটবল একাদশ এর সাবেক খেলোয়াড় আব্দুর রহমান, মাসুদ করিম ধলস।সমাপনী অনুষ্ঠানে বক্তব্য রাখেন মেহেরপুর জেলা ক্রীড়া অফিসের অফিস সহকারি আব্দুল্লাহ আল মামুন। ১০ দিনের এই আবাসিক ক্যাম্পে মেহেরপুর জেলার বিভিন্ন এলাকার ৩০ জন ফুটবলার অংশগ্রহণ করেন।