খেলাধুলা

মেহেরপুরে অনেক প্রতিভাবান ক্রিকেটারের জন্ম হতে পারে —- হান্নান সরকার

By মেহেরপুর নিউজ

July 23, 2012

মেহেরপুর নিউজ ২৪ডট কম,২৩ জুলাই : বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের সাবেক ওপেনিং ব্যাটসম্যান হান্নান সরকার বলেছেন, মেহেরপুরে অনেক প্রতিভাবান ছেলে রয়েছে। যাদের ঠিকমত পরিচর্যা করলে তারা জাতীয় দলে সুযোগ লাভ করতে পারবে। রোববার মেহেরপুরে ইমরুল কায়েস ক্রিকেট একাডেমির প্রশিক্ষন ক্যাস্প উদ্বোধন শেষে স্থানীয় সাংবাদিকদের সাথে আলাপ কালে তিনি ওই কথা বলেন। তিনি বলেন, এই মেহেরপুর থেকে ইমরুল কায়েসের মত একজন প্রতিভাবান ক্রিকেটারের জন্ম হয়েছে। তাকে অনুসরন করতে পারলেও লাভ আছে। এসময় সেখানে মেহেরপুর ইমরুল কায়েস ক্রিকেট একাডেমির আহ্বায়ক মনিরুজ্জামান মঞ্জা উপস্থিত ছিলেন।