বর্তমান পরিপ্রেক্ষিত

মেহেরপুরে অপরাধী সংশোধন ও পুনর্বাসন কমিটির সভা অনুষ্ঠিত

By Meherpur News

June 02, 2026

মেহেরপুর নিউজ:

মেহেরপুর জেলা প্রশাসনের উদ্যোগে অপরাধী সংশোধন ও পুনর্বাসন কমিটির সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার বিকেলে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এ সভা অনুষ্ঠিত হয়।

জেলা প্রশাসক শিল্পী রানী রায়ের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় অপরাধী সংশোধন, পুনর্বাসন কার্যক্রম জোরদারকরণ এবং সমাজে তাদের পুনঃএকীভূতকরণের বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করা হয়।

সভায় উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট তাজওয়ার আকরাম সাকাপি ইবনে সাজ্জাদ, পাবলিক প্রসিকিউটর নজরুল ইসলাম, জেলা পরিবার পরিকল্পনা বিভাগের উপ-পরিচালক আব্দুস সাত্তার, মেহেরপুর সরকারি শিশু পরিবারের তত্ত্বাবধায়ক তৌফিকুল ইসলাম, শহর সমাজসেবা কর্মকর্তা সোহেল মাহমুদ এবং সেন্টার ফর ডেভেলপমেন্ট পিসের নির্বাহী পরিচালক তৃপ্তিকণা বিশ্বাসসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা।