মেহেরপুর নিউজ:
মেহেরপুরে অপরাধী সংশোধন ও পূনর্বাসন সমিতির কার্যনির্বাহী কমিটির আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার দুপুরে মেহেরপুর জেলা প্রশাসকের সন্মেলন কক্ষে অপরাধী সংশোধন ও পূনর্বাসন সমিতির কার্যনির্বাহী সভা অনুষ্ঠিত হয়।
জেলা প্রশাসক ড. মোহাম্মদ মুনসুর আলম খানের সভাপতিত্ব সভায় বক্তব্য রাখেন অতিরিক্ত পুলিশ সুপার মোঃ জামিরুল ইসলাম, পিপি পল্লব ভট্টাচার্য। সভায় অপরাধী সংশোধন ও পূনর্বাসন সমিতির কার্যনির্বাহী কমিটির সদস্যগন উপস্থিত ছিলেন।