মেহেরপুর নিউজ:
মেহেরপুর সদর উপজেলা পরিষদের উদ্যোগে “ অপ্রতিরোধ্য অগ্রযাত্রায় বাংলাদেশ” স্লোগানকে সামনে রেখে মেহেরপুরে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
শনিবার দুপুরে মেহেরপুর জেলা শিল্পকলা একাডেমী মিলনায়তনে এ সভা অনুষ্ঠিত হয়। সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ মাসুদুল আলমের সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের জনপ্রশাসন প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক মোঃ আতাউল গনি, পুলিশ সুপার এসএম মুরাদ আলী,পৌর মেয়র মাহফুজুর রহমান রিটন, সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান অ্যাডভোকেট ইয়ারুল ইসলাম, জেলা আওয়ামী লীগের সভাপতি আব্দুস সামাদ বাবলু বিশ্বাস, সদর উপজেলা ভাইস চেয়ারম্যান মমিনুল ইসলাম, লতিফুন্নেছা লতা, ইউপি চেয়ারম্যান আনোয়ারুল ইসলাম, শাহজামাল। অন্যদের মধ্যে বক্তব্য রাখেন সহকারী কমিশনার ভূমি মোঃ মাইনউদ্দিন, প্রফেসর হাসানুজ্জামান মালেক পিপি পল্লব ভট্টাচার্য।