বর্তমান পরিপ্রেক্ষিত

মেহেরপুরে অফিস আর্থিক ব্যবস্থাপনা বিষয়ক প্রশিক্ষণ অনুষ্ঠিত

By Meherpur News

June 07, 2026

মেহেরপুর নিউজ:

মেহেরপুর জেলা প্রশাসনের উদ্যোগে এবং জাতীয় স্থানীয় সরকার ইনস্টিটিউটের সহযোগিতায় “অফিস আর্থিক ব্যবস্থাপনা” শীর্ষক প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়েছে।

রবিবার সকালে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এ প্রশিক্ষণের আয়োজন করা হয়। প্রশিক্ষণে সভাপতিত্ব করেন মেহেরপুরের জেলা প্রশাসক শিল্পী রানী রায়।

প্রশিক্ষণ অনুষ্ঠানে বক্তব্য রাখেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) তারিকুল ইসলাম এবং অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) পার্থপ্রতিম শীল।

প্রশিক্ষণে জেলার বিভিন্ন ইউনিয়ন পরিষদের প্রশাসনিক কর্মকর্তা এবং হিসাব সহকারী কাম কম্পিউটার অপারেটরগণ অংশগ্রহণ করেন। বক্তারা অফিসের আর্থিক ব্যবস্থাপনা, হিসাব সংরক্ষণ, স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিতকরণে প্রশিক্ষণের গুরুত্ব তুলে ধরেন।

প্রশিক্ষণের মাধ্যমে অংশগ্রহণকারীদের দক্ষতা বৃদ্ধি এবং স্থানীয় সরকার প্রতিষ্ঠানের আর্থিক কার্যক্রম আরও গতিশীল হবে বলে আশা প্রকাশ করা হয়।