বর্তমান পরিপ্রেক্ষিত

মেহেরপুরে ‘অফিস ও আর্থিক ব্যবস্থাপনা’ প্রশিক্ষণের সমাপনী ও পুরস্কার বিতরণ

By Meherpur News

June 09, 2026

মেহেরপুর নিউজ:

জাতীয় স্থানীয় সরকার ইনস্টিটিউট (এনআইএলজি) কর্তৃক জেলা প্রশাসনের ব্যবস্থাপনায় আয়োজিত “অফিস ও আর্থিক ব্যবস্থাপনা” শীর্ষক প্রশিক্ষণ কোর্সের সমাপনী ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার বিকেলে মেহেরপুর জেলা প্রশাসকের মিনি সম্মেলন কক্ষে এ উপলক্ষে সমাপনী অনুষ্ঠান ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মেহেরপুরের জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট শিল্পী রানী রায়। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন স্থানীয় সরকার বিভাগের উপপরিচালক ও অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) পার্থপ্রতিম শীল।

তিন দিনব্যাপী এ প্রশিক্ষণ কোর্সে জেলার বিভিন্ন ইউনিয়ন পরিষদের প্রশাসনিক কর্মকর্তা এবং হিসাব সহকারী-কাম-কম্পিউটার অপারেটরগণ অংশগ্রহণ করেন। প্রশিক্ষণে অফিস ব্যবস্থাপনা, আর্থিক কার্যক্রম পরিচালনা, হিসাবরক্ষণ এবং প্রশাসনিক দক্ষতা বৃদ্ধির বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা ও প্রশিক্ষণ প্রদান করা হয়।

প্রশিক্ষণ শেষে অংশগ্রহণকারীদের মাঝে সনদপত্র ও পুরস্কার বিতরণ করা হয়। বক্তারা বলেন, এ ধরনের প্রশিক্ষণ স্থানীয় সরকার প্রতিষ্ঠানের কর্মকর্তা-কর্মচারীদের দক্ষতা বৃদ্ধি এবং সেবার মান উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

অনুষ্ঠানে অংশগ্রহণকারীরা প্রশিক্ষণের মাধ্যমে অর্জিত জ্ঞান ও অভিজ্ঞতা নিজ নিজ কর্মক্ষেত্রে কাজে লাগিয়ে জনসেবার মান আরও উন্নত করার প্রত্যয় ব্যক্ত করেন।