মেহেরপুর নিউজ ২৪ ডট কম,২৭ নভেম্বর: অবরোধের কবলে পড়ে বিকল্প পথে মেহেরপুরে শহরে আসার সময় মেহেরপুর সদর উপজেলার পিরোজুপুর গ্রামে এক সড়ক দূঘটনায় ৩ জন আহত হয়েছে। আহতরা হলো ঝিনাইদহ কালিগঞ্জের আলিমের ছেলে জনি(২৮),খোরশেদ আলীর ছেলে মাহবুব(৩০) এবং জহুর আলীর ছেলে মোস্তফা কামাল(৩৫)। আহতরা বর্তমানে মেহেরপুর জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে। আহতদের মধ্যে জনির অবস্থা আশংকা জনক বলে কর্তব্যরত চিকিৎসক জানিয়েছেন। আজ বুধবার বিকালের দিকে ওই ঘটনা ঘটে। জানা গেছে, আহতরা জানান,ব্যবসায়িক কাজে ঝিনাইদহ কালিগঞ্জের আলিমের ছেলে জনি,খোরশেদ আলীর ছেলে মাহবুব এবং জহুর আলীর ছেলে মোস্তফা কামাল ব্যবসায়কি কাজে আলগামনযোগে মেহেরপুর আসার পথে মেহেরপুর সদর উপজেলার রাজনগরে অবরোধকারীদের কবলে পড়ে।
ওই সময় তারা বিকল্প পথ বারাদির কলাইডাঙ্গা হয়ে পিরোজপুরের মদ্যে দিয়ে মেহেরপুর আসার পথে পিরোজপুর গ্রামে চালক নিয়ন্ত্রন হারিয়ে ফেললে আলগামনটি উল্টে যায়। এত চালক জনিসহ ৩জনই আহত হয়।
অপরদিকে, আজ বুধবার সন্ধ্যায় মেহেরপুর শহরের ফৌজদারি পাড়ার আক্তাস আলীর ছেলে বাহাদুর (৩০) আলগামন নিয়ে চুয়াডাঙ্গা যাবার পথে সদর উপজেলার রাজনগরে অবরোধকারীদের প্রতিরোধের মুখে পড়ে। এ সময় অবরোধকারীদের হামলায় সে আহত হয়। তাকে উদ্ধার করে মেহেরপুর জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়।