মেহেরপুর নিউজ ২৪ ডট কম,০৯ ডিসেম্বর: বিএনপি নেতৃত্বাধীন ১৮ দলীয় জোটের ডাকা দেশব্যাপী অবরোধ কর্মসূচি মেহেরপুর জেলায় শান্তিপূর্ণভাবে চলছে। অবরোধের কারণে কার্যত বিভিন্ন জেলার সঙ্গে মেহেরপুরের যোগাযোগ বিছিন্ন হয়ে পড়েছে।
চলাচল বন্দ্ধ রয়েছে দুরপাল্লার যানবাহন। তবে চলাচল করছে ইজিবাইক,টেম্পু,রিকসা সহ ব্যক্তি মালিকাধীন এবং সরকারি কাজে নিয়োজিত গাড়ি। রোববার ভোর ৬টা থেকে এ অবরোধ কর্মসূচি শুরুর পর এখনো পর্যন্ত কোথাও অপ্রীতিকর ঘটনার খবর পাওয়া যায়নি। পিকেটিং কিংবা পক্ষে-বিপক্ষে কোন মিছিলের সংবাদ পাওয়া যায়নি। এদিকে শহরের অপ্রীতিকর ঘটনা এড়াতে মোড়ে মোড়ে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। মেহেরপুর সদর থানার ওসি জানান,আইন শৃংখলা রক্ষায় পুলিশ প্রস্তুত রয়েছে।