বর্তমান পরিপ্রেক্ষিত

মেহেরপুরে অবৈধ মোটরসাইকেল আটক ‍

By মেহেরপুর নিউজ

December 18, 2020

মেহেরপুর নিউজ:

মেহেরপুর ট্রাফিক বিভাগের উদ্যোগে মেহেরপুর শহরের কোর্ট এলাকায় অবৈধ গাড়ি আটক ও  লাইসেন্স এবং হেলমেট ছাড়া মোটরসাইকেল চালানোর দায়ে ১৪ জনের মামলা দায়ের করা হয়েছে। শুক্রবার বিকালের দিকে মেহেরপুর জেলা প্রশাসকের কার্যালয় চত্বরে সামনে এ অভিযান চালানো হয়।

অভিযানে মোটরসাইকেল চালকদের বৈধ কাগজপত্র না থাকায় ১৪ জনের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে। একই সাথে ১টি মোটরসাইকেল আটক করা হয়েছে। ট্রাফিক ইন্সপেক্টর জাহাঙ্গীর আলমের নেতৃত্বে এ অভিযান চালানো হয়। অভিযানে অন্যদের মধ্যে ট্রাফিক সার্জেন্ট মোজাফফর হোসেন, বাচ্চু, পবিত্র বিশ্বাস, টিএস আই উত্তম কুমার, মোকারম হোসেন প্রমূখ উপস্থিত ছিলেন।