বর্তমান পরিপ্রেক্ষিত

মেহেরপুরে অবৈধ স্থাপনা উচ্ছেদ কমিটির বিশেষ সভা অনুষ্ঠিত

By মেহেরপুর নিউজ

November 14, 2012

মেহেরপুর নিউজ ২৪ ডট কম,১৪ নভেম্বর: অবৈধ স্থাপনা উচ্ছেদ সহ পরিকল্পিত ভাবে মহাসড়ক সংরক্ষণ কমিটির এক সভা অনুষ্ঠিত হয়েছে।বুধবার বেলা ১১ টার দিকে মেহেরপুর জেলা প্রশাসক-এর সম্মেলন কক্ষে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) আলমগীর হোসেন।

বক্তব্য রাখেন জেলা  আওয়ামীলীগের সহ-সভাপতি আলহাজ্ব আশকার আলী, সদর থানা আওয়ামীলীগের সভাপতি আলহাজ্ব গোলাম রসুল, বাংলাদেশ রোড ট্রান্সপোর্ট অথরিটির সহকারি পরিচালক ( ইঞ্জিঃ) চুয়াডাঙ্গা ও মেহেরপুর সার্কেল মোঃ ফারুক আহমেদ, জেলা ফুটবল এসোসিয়েশন-এর সভাপতি কে এম আতাউল হাকিম লাল মিয়া , ট্রাক ট্যাংক লরি কভার্ড ভ্যান শ্রমিক ইউনিয়নের সভাপতি এম,এ কুদ্দুস প্রমুখ।

মেহেরপুরে সাংস্কৃতিক প্রতিষ্ঠান ও অস্বচ্ছল সংস্কৃতি সেবীদের যাচাই-বাছাই কমিটির সভা মেহেরপুরের সাংস্কৃতিক প্রতিষ্ঠান ও অস্বচ্ছল সংস্কৃতি সেবীদের আবেদন যাচাই-বাছাই কমিটির এক সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার মেহেরপুর জেলা প্রশাসক-এর সম্মেলন কক্ষে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন অতিরিক্ত জেলা প্রশাসক ( সার্বিক) আলমগীর হোসেন। বক্তব্য রাখেন নির্বাহী ম্যাজিস্ট্রেট জাহাঙ্গীর আলম,সদর উপজেলা নির্বাহী কর্মকতা  নাজনীন সূলতানা ,মেহেরপুর সমাজ সেবা অধিদপ্তরের উপ-পরিচালক আবু বকর সিদ্দিক,মেহেরপুর সরকারী কলেজের সহকারী অধ্যাপক হাসানুজ্জামান মালেক, শিল্পকলা একাডেমীর সহ-সভাপতি প্রভাষক নুরুল আহমেদ, সাধারন সম্পাদক সাইদুর রহমান ,মেহেরপুর সোনালী ব্যাংকের ম্যানেজার মাহবুবুর রহমান প্রমুখ ।