বর্তমান পরিপ্রেক্ষিত

মেহেরপুরে অভিবাসী দিবস উপলক্ষে আলোচনা

By মেহেরপুর নিউজ

November 27, 2017

মেহেরপুর নিউজ, ২৭ নভেম্বর: মেহেরপুর জেলা প্রশাসনের উদ্যোগে অভিবাসী দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

সোমবার সকালে জেলা প্রশাসনের সম্মেলন কক্ষে স্থানীয় সরকার বিভাগের উপ-পরিচালক খাইরুল হাসানের সভাপতিত্বে এ আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

সভায় বক্তব্য রাখেন জেলা ক্রীড়া সংস্থার সদস্য সচিব কেএম আতাউল হাকিম লাল মিয়া, জেলা সমাজ সেবা অধিদপ্তরের উপ-পরিচালক দেলোয়ার হোসেন, জেলা মহিলা বিষয়ক কর্মকর্তা এসএম শফিউল আজম, জেলা প্রথমিক শিক্ষা কর্মকর্তা জেসের আলী প্রমুখ।