বর্তমান পরিপ্রেক্ষিত

মেহেরপুরে অমর ২১ উপলক্ষে ৩ দিন ব্যাপী বই মেলা শুরু

By মেহেরপুর নিউজ

February 19, 2013

মেহেরপুর নিউজ ২৪ ডট কম,১৯ ফেব্রুয়ারী: মেহেরপুর জেলা প্রশাসনের আয়োজনে অমর ২১ উপলক্ষে ৩দিন ব্যাপী বই মেলা শরু হয়েছে। আজ মঙ্গলবার বিকালে মেহেরপুর শহীদ সামসুজ্জোহা পার্কে এ মেলার উদ্বোধন করেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) হোসেন আলী খন্দকার। এতে সভাপতিত্ব করেন অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) হেমায়েত হোসেন। বিশেষ অতিথির বক্তব্য রাখেন সহকারী পুলিশ সুপার আব্দুল মতিন। অমর ২১ উপলক্ষে আয়োজিত বইমেলা চলবে আগামী ২১ ফেব্রুয়ারী পর্যন্ত। এছাড়া বইমেলা চলাকালীন প্রতিদিন সন্ধ্যায় শহীদ সামসুজ্জোহা পার্কের মুক্ত মঞ্চে সাংস্কৃতিক অনুষ্ঠান চলবে বলে জানা গেছে।