মেহেরপুর নিউজ ২৪ ডট কম,০২ নভেম্বর: “অকল্যাণ এবং অনিয়মের বিরুদ্ধে শিল্পের শাণিত উদ্যোগ” এই শ্লোগানকে সামনে নিয়ে নানা আয়োজনের মধ্য দিয়ে ১৮ তম বর্ষপূর্তি পালনের দু’দিন ব্যাপী অনুষ্ঠানের শেষ দিনে আলোচনা সভা,সাংস্কৃতিক অনুষ্ঠান এবং নাটক স্বপ্নঘুড়ি মঞ্চায়িত। আজ শুক্রবার সন্দ্ধ্যায় স্থানীয় শহীদ সামসুজ্জোহা পার্কের শহীদ বেদিতে প্রথমে অরণি থিয়েটারের সদস্যদের পরিবেশনায় সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। সাংস্কৃতিক অনুষ্ঠানের ফাঁকে আলোচনা অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। আলোচনা অনুষ্ঠানে বক্তব্য রাখেন,মেহেরপুর সম্মিলিত সাংস্কৃতিক জোটের আহবায়ক এ্যাডঃ ইব্রাহীম শাহিন, সাংস্কৃতিক কর্মী মাহবুবুল হক মন্টু, শামীম জাহাঙ্গীর সেন্টু প্রমুখ। সভাপতিত্ব করেন অরণি থিয়েটারের সভাপতি নিশান সাবের। সবশেষে অরণি চিলড্রেন্স থিয়েটারের পরিবেশনায় নাটক স্বপ্নঘুড়ি মঞ্চায়িত হয়। উল্লেখ্য, বৃহস্পতিবার সকাল ১০ টার দিকে অরণি থিয়েটারের উদ্যোগে বিভিন্ন ধরনের ব্যানার ফেস্টুন নিয়ে বাদ্য যন্ত্রের তালে তালে থিয়েটারের সদস্যদের অংশগ্রহনে একটি র্যালী কার্যালয় চত্বর থেকে শুরু হয়ে মেহেরপুর শহর প্রদক্ষিণ শেষে থিয়েটার চত্বরে এসে শেষ হয়।