মেহেরপুর নিউজ ২৪ ডট কম, ১৯ জুলাই : মেহেরপুরে অর্পিত সম্পত্তি প্রত্যপর্ণ আইন ২০০১ (সংশোধিত ২০১১-১২) বাস্তবায়ন বিষয়ে এক মতবিনিময় সভ অনুষ্ঠিত হয়। বৃহস্পতিবার বিকালে মেহেরপুর জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব ) হেমায়েত হোসেন। অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন রেভিনিউ ডেপুটি কালেক্টর মামুনুর রশিদ, সাংবাদিক এম এ হাসান সুমন, এ জে খোকন,মেহের আমজাদ,ওয়াজেদুল হক জেদু ,রফিকুল আলম প্রমুখ। সভায় সভাপতি বলেন “ক” তফসিল ভুক্ত সম্পত্তির জন্য আবেদন ৭ আগষ্ট পর্যন্ত করা যাবে এবং “খ” তফসিল ভুক্ত সম্পত্তির জন্য ৮ সেপ্টেম্বর পর্যন্ত আবেদন করা যাবে।