বর্তমান পরিপ্রেক্ষিত

মেহেরপুরে অলিম্পিক সার্কাসের ১ কলা-কৌশলি আহত

By মেহেরপুর নিউজ

March 07, 2020

মেহেরপুর নিউজ:

মেহেরপুরে অলিম্পিক সার্কাসের কলাকৌশলী নাজমুল হোসেন (২১)  আহত হয়ে মেহেরপুর জেনারেল হাসপাতালে ভর্তি হয়েছে।

মেহেরপুর সরকারি কলেজ মাঠ প্রাঙ্গনে অনুষ্ঠিত পুনাক তাঁত বস্ত্র ও হস্তশিল্প মেলায় আগত অলিম্পিক সার্কাস এর এক কলাকৌশলী শনিবার দুপুরের দিকে সার্কাসের সরঞ্জাম ঠিক করার সময় উপর থেকে পড়ে  নাজমুল হোসেন আহত হয়। পরে তাকে সহকর্মীরা উদ্ধার করে মেহেরপুর জেনারেল হাসপাতালে ভর্তি করে।

আহত নাজমুল সাতক্ষীরা জেলার পাড়ানদাহ গ্রামের আব্দুল বারীর ছেলে নাজমুল হোসেন। আহত ব্যক্তি মেহেরপুর সরকারি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় রয়েছে।