বর্তমান পরিপ্রেক্ষিত

মেহেরপুরে অসময় আমরা কজন সংগঠনের কম্বল বিতরণ

By মেহেরপুর নিউজ

January 04, 2020

মেহেরপুর নিউজ:

অসময় আমরা কজন একটি ব্যতিক্রমধর্মী সেবামূলক সংগঠন। এ সংগঠন কর্তৃক অসহায় শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করা হয়েছে।

শনিবার সকালে ১00 জন অসহায় শীতার্তদের মাঝে মেহেরপুর মল্লিক পাড়ায় কম্বল বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। অনুষ্ঠানের সভাপতিত্ব করেন অসময় আমরা কজন সংগঠনের সভাপতি ও হোটেল বাজার ব্যবসায়ী সমিতির সাধারণ সম্পাদক জাহিদ ইকবাল শিমুল, সংগঠনের সাধারণ সম্পাদক রাশেদের সঞ্চালনায় অন্যদের মধ্যে বক্তব্য রাখেন হোটেল বাজার ব্যবসায়ী সমিতির সদস্য পলাশ।

এসময় উপস্থিত ছিলেন মল্লিকপাড়ার শ্রদ্ধাভাজন ব্যক্তি কুদ্দুস, নুর ইসলাম, আরো উপস্থিত ছিলেন অসময় আমরা কজন সংগঠনের সদস্য নাসিম, রাব্বি, ফিরোজ, সুজন প্রমুখ উপস্থিত ছিলেন