বর্তমান পরিপ্রেক্ষিত

মেহেরপুরে অসহায় দরিদ্রদের মাঝে ঈদ সামগ্রী বিতরণ

By মেহেরপুর নিউজ

May 10, 2021

মেহেরপুর নিউজ:

বাড়ি মেহেরপুরের উদ্যোগে মেহেরপুরের বিভিন্ন এলাকার অসহায় দরিদ্রদের মাঝে ঈদ সামগ্রী বিতরণ করা হয়েছে। সোমবার সকাল থেকে মেহেরপুর শহরের মল্লিকপাড়া বাড়ি মেহেরপুরের বিভিন্ন এলাকার ১শ ব্যক্তির মধ্যে চাল, সুজি, সেমাই, তেল,আটা এবং নগদ অর্থ বিতরণ করা হয়।বাড়ি মেহেরপুরের এডমিন আসাদুজ্জামান খান উপস্থিত থেকে খাদ্য সামগ্রী বিতরণ করেন। এ সময় বাড়ি মেহেরপুরের অন্যান্য সদস্যগণ সেখানে উপস্থিত ছিলেন।