বর্তমান পরিপ্রেক্ষিত

মেহেরপুরে অসহায়, দরিদ্রদের মাঝে প্রধানমন্ত্রীর আর্থিক অনুদানের চেক বিতরণ

By মেহেরপুর নিউজ

April 20, 2023

মেহেরপুর নিউজ:

অসচ্ছল, অসহায়, দরিদ্র পরিবারের জন্য প্রধানমন্ত্রী শেখ হাসিনার দেওয়া আর্থিক অনুদান সহায়তার চেক বিতরণ করা হয়েছে। বৃহস্পতিবার দুপুরের দিকে জনপ্রশাসন প্রতিমন্ত্রী ফরহাদ হোসেনের বাসভবনে প্রধানমন্ত্রী প্রদত্ত অসহায় দরিদ্রদের মাঝে আর্থিক অনুদানের চেক বিতরণ করা হয়।

এ সময় তিনি ২৯ জন অসচ্ছল, অসহায় দরিদ্র পরিবারের মধ্যে ১৮ লাখ ৫০ হাজার টাকার চেক বিতরণ করেন। এদিন ৪০ হাজার টাকা করে ১০ জনকে। ৫০ হাজার টাকা করে ২৯ জনকে সহ মোট ১৮ লক্ষ ৫০ হাজার টাকার চেক বিতরণ করা হয়। চেক বিতরণের সময় স্থানীয় আওয়ামী লীগের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

ঈদের আগে এই আর্থিক অনুদান ঈদ আনন্দকে আরও বাড়িয়ে তুলবে বলে চেক প্রাপ্তরা অভিমত প্রকাশ করেন এবং দুই হাত তুলে প্রধানমন্ত্রীর জন্য দোয়া করেন।