বর্তমান পরিপ্রেক্ষিত

মেহেরপুরে অসহায়দের মাঝে জেলা প্রশাসনের ঈদ উপহার বিতরণ

By Meherpur News

March 17, 2026

মেহেরপুর নিউজঃ মেহেরপুর জেলা প্রশাসনের উদ্যোগে সদর উপজেলার উত্তর শালিকা ও রামদাসপুর গ্রামে অসহায় ও দরিদ্রদের মাঝে ঈদ উপহার বিতরণ করা হয়েছে।

মঙ্গলবার দুপুরের দিকে জেলা প্রশাসক ড. সৈয়দ এনামুল কবির উপস্থিত থেকে এসব ঈদ সামগ্রী বিতরণ করেন।

এ সময় উপস্থিত ছিলেন সদর উপজেলা নির্বাহী অফিসার মোঃ খায়রুল ইসলাম এবং সদর উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা সাইদুর রহমান। অনুষ্ঠানে উপকারভোগীদের মাঝে ঈদ উপলক্ষে বিভিন্ন খাদ্যসামগ্রী বিতরণ করা হয় এবং তাদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেন