বর্তমান পরিপ্রেক্ষিত

মেহেরপুরে অসহায় দরিদ্র মহিলাদের মাঝে সেলাই মেশিন বিতরণ

By মেহেরপুর নিউজ

May 17, 2023

মেহেরপুর নিউজ:

প্রধানমন্ত্রী শেখ হাসিনার স্বদেশ প্রত্যাবর্তন দিবস উপলক্ষ্যে মেহেরপুর সদর উপজেলা পরিষদের উদ্দ্যোগে অসহায় দরিদ্র মহিলাদের মাঝে সেলাই মেশিন বিতরণ করা হয়েছে।

বুধবার দুপুরের দিকে সদর উপজেলা পরিষদ মিলনাতনে অসহায় দরিদ্র মহিলাদের মাঝে সেলাই মেশিন বিতরণ করা হয় । সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান অ্যাডভোকেট ইয়ারুল ইসলাম উপস্থিত থেকে মেহেরপুর সদর উপজেলার বিভিন্ন গ্রামের অসহায় দরিদ্র মহিলাদের মাঝে সেলাই মেশিন বিতরণ করেন। এ সময় অন্যদের মধ্যে ভাইস চেয়ারম্যান আবুল হাশেম সেখানে উপস্থিত ছিলেন।