মেহেরপুর নিউজ,০৪ ডিসেম্বর: মেহেরপুরের গাংনী উপজেলার বালিয়াঘাট গ্রামে অভিযান চালিয়ে একটি বিদেশী পিস্তল, দুইটি ম্যাগজিন ও তিন রাউন্ড গুলিসহ জামাল উদ্দিন মন্ডল (৪৫) নামের এক অস্ত্র ব্যবসায়ীকে আটক করেছে জেলা গোয়েন্দা পুলিশ। আটক অস্ত্র ব্যবসায়ীর বাড়ি একই গ্রামে। দির্ঘদিন ধরে সে অস্ত্র ব্যবসার জড়িত বলেন জানিয়েছে গোয়েন্দা পুলিশ। বৃহস্পতিবার দিবাগত মধ্যরাতে জেলা গোয়েন্দা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা জামাল উদ্দিন ও উপপরিদর্শক জালাল উদ্দিন সঙ্গীয় ফোর্স নিয়ে এ অভিযান পরিচালনা করেন।
ওসি জামাল উদ্দিন বলেন, গোপন সংবাদের ভিত্তিতে খবর আসে অস্ত্র ব্যবসায়ী জামাল উদ্দিন মন্ডল অস্ত্র বিক্রি করতে বাড়ি থেকে বের হয়ে কুষ্টিয়ার দৌলতুপুরের দিকে যাচ্ছেন। এ খবর পেয়ে গাংনী উপজেলার বালিয়াঘাট গ্রামে অভিযান চালনা হয়। এ সময় বালিয়াঘাট গ্রামের আনিছুর রহমানের বাড়ির পাশে থেকে তাকে আটক করে তার দেহ তল্লাশী করে ইউএসএ’র তৈরি একটি নতুন পিস্তল, ২টি ম্যাগজিন এবং ৩ রাউন্ড গুলি উদ্ধার করে জেলা গোয়েন্দা পুলিশের কার্যালয়ে নিয়ে যাওয়া হয়।
ওসি আরো বলেন, তার নামের জেলার বা আশেপাশের কোনো থানায় মামলা আছে কিনা খোজ খবর নেয়া হচ্ছে। তাকে জিজ্ঞাসাবাদ শেষে কারাগারে পাঠানো হবে।