বর্তমান পরিপ্রেক্ষিত

মেহেরপুরে অস্ত্র ও গুলি সহ এক সন্ত্রাসী কে আটক করেছে ডিবি পুলিশ

By মেহেরপুর নিউজ

August 15, 2012

মেহেরপুর নিউজ ২৪ ডট কম,১৫ আগস্ট:

মেহেরপুরের গাংনী উপজেলার খাস মহল গ্রাম থেকে অস্ত্র ও গুলি সহ বিল­াল (৪০) নামের  এক সন্ত্রাসী কে আটক করেছে জেলা ডিবি পুলিশ। মেহেরপুর সদর থানার অফিসার ইনচার্জ জাহাঙ্গির আলম জানান, মেহেরপুর থানায় অস্ত্র আইনে একটি মামলা হয়েছে।

ডিবির এস আই কাফারুজ্জামান জানান,  মঙ্গলবার ভোর ৫টার সময় গোপন সংবাদের ভিত্তিতে গাংনী উপজেলার খাসমহল গ্রামে নুর হোসেনর ছেলে বিল্ল­ালের বাড়িতে অভিযান চালিয়ে তার বিছানার নিচ থেকে ভারতীয় তৈরি একটি ওয়ান সুটার গান ও এক রাউন্ড গুলি সহ তাকে আটক করা হয়। বিল­াল ডিবি পুলিশের তালিকা ভুক্ত সন্ত্রাসী।