মেহেরপুর নিউজ ২৪ ডট কম,১৬ জুলাই: মেহেরপুরে সদর উপজেলা রাইপুর গ্রামে ডাকাতির প্রস্তুতি কালে অস্ত্র ও গুলি সহ খাদিমূল (২২) নামের এক ডাকাত সর্দ্দার কে আটক করেছে পুলিশ। আটক খাদিমূল পুলিশ ও ডিবির তালিকা ভুক্ত সন্ত্রাসী বলে পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে। এদিকে রোববার দুপুরে মেহেরপুর সদর থানা পুলিশ ডাকাত সর্দ্দার খাদিমূলকে আদালতে হাজির করলে আদালত তাকে জেল হাজতে পাঠিয়ে দেয়। মেহেরপুর সদর থানার অফিসার ইনচার্জ জাহাঙ্গীর আলম জানান, রোববার ভোরে একদল ডাকাত ডাকাতির প্রস্তুতি নিচ্ছে এমন সংবাদের ভিত্তিতে সদর উপজেলার রাইপুর গ্রামে অভিযান চালায় পুলিশ। সদর থানার এস আই মকবুল ও এএসআ্ই পলাশের নেতৃত্বে পুলিশের একটি দল অভিযান চালিয়ে বিদেশি একটি পিস্তল ও গুলি সহ শহরের শহরের শিশুবাগান পাড়ার মৃত রিজুল শেখের ছেলে ডাকাত খাদিমূল কে আটক করে। এ সময় খাদিমুলের সাথে থাকা অন্য ডাকাতরা পালিয়ে যায়।