টপ নিউজ

মেহেরপুরে অস্বচ্ছল সংস্কৃতিসেবীদের আর্থিক সহায়তা প্রদান

By মেহেরপুর নিউজ

June 22, 2020

মেহেরপুর নিউজ:

কোভিড-১৯ ভাইরাস সংক্রমণ জনিত সমস্যার কারণে অস্বচ্ছল সংস্কৃতিসেবীদের এককালীন আর্থিক সহায়তা প্রদান করা হয়েছে।

সোমবার বিকেলে মেহেরপুর জেলা শিল্পকলা একাডেমী মিলনায়তনে মেহেরপুর জেলার অসচ্ছল সংস্কৃতিসেবীদের মাঝে এর অর্থ তুলে দেয়া হয়। জেলা প্রশাসক মোঃ আতাউল গণি উপস্থিত থেকে মেহেরপুর জেলার ৫০ জন অসচ্ছল সাংস্কৃতিক কর্মীদের মাঝে মোট ২লক্ষ ৫০ হাজার টাকা প্রদান করেন।

এর আগে এ কার্যক্রম জুম কনফারেন্সের মাধ্যমে উদ্বোধন করেন জনপ্রশাসন প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন। এ সময় সেখানে অন্যদের মধ্যে সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মাসুদুল আলম, সহকারী কমিশনার মহিদুল হক, নাহিদ হাসান, মেহেরপুর জেলা শিল্পকলা একাডেমীর সাবেক সম্পাদক পল্লব ভট্টাচার্য, হাসানুজ্জামান মালেক বর্তমান সম্পাদক সাইদুর রহমান প্রমুখ উপস্থিত ছিলেন।