মেহেরপুর নিউজ ২৪ ডট কম,১৬ নভেম্বর: মেহেরপুর পলাশীপাড়া সমাজ কল্যান সমিতির উদ্যোগে বিকল্প পন্থায় বিরোধ নিষ্পত্তি প্রকল্পের আওতায় আইন ও মানবাধীকার এবং সালিশ বিষয়ক এক কর্মশালার আয়োজন করা হয়।
আজ শনিবার সকালে মেহেরপুর জেলা পরিষদ মিলনায়তনে মেহেরপুর পৌরসভা ও বিভিন্ন ইউনিয়নের ৩০ জন মহিলা জনপ্রনিধি সালিশ বিষয়ক কর্মশালায় অংশগ্রহন করেন।
অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) আলমগীর হোসেন ,সদর ইপজেলা নির্বাহী অফিসার নাজনিন সুলতানা,মুজিবনগর উপজেলা নির্বাহী অফিসার মোকতার হোসেন,পলাশীপাড়া সমাজকল্যান সমিতির প্রকল্প সমন্বয়কারী সাইফুল ইসলাম কর্মশালায় সহায়ক হিসেবে দায়িত্ব পালন করেন। কর্মশালায় বাংলাদেশের আর্থসামাজিক অবস্থা,সালিশী ব্যবস্থার ঐতিহাসিক প্রেক্ষাপট এবং আইন সাহায্যের প্রয়োজনীয়তার প্রেক্ষিতে এডিআর প্রকল্পের ভুমিকা, মুসলিম পারিবারিক আইন ১৯৬১ ও পারিবারিক আদালক অধ্যাদেশ ১৯৮৫সহ বিভিন্ন বিষয়ে আলোকপাত করা হয়।