বর্তমান পরিপ্রেক্ষিত

মেহেরপুরে অ্যাথলেটিকস প্রশিক্ষণের উদ্বোধন

By Meherpur News

February 17, 2026

মেহেরপুর নিউজঃ ক্রীড়া পরিদপ্তরের বার্ষিকী ক্রীড়া কর্মসূচির আওতায় মেহেরপুর জেলা ক্রীড়া অফিসের উদ্যোগে অ্যাথলেটিকস প্রশিক্ষণের উদ্বোধন করা হয়েছে। মঙ্গলবার সকালে মেহেরপুর স্টেডিয়াম মাঠে আনুষ্ঠানিকভাবে এ প্রশিক্ষণ কার্যক্রমের উদ্বোধন করা হয়।

অনুষ্ঠানে অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) তরিকুল ইসলাম প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে প্রশিক্ষণের উদ্বোধন করেন। জেলা ক্রীড়া অফিসার আরিফ আহমেদের সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে বক্তব্য রাখেন জেলা তথ্য অফিসার আব্দুল্লাহ আল মামুন।

মাসব্যাপী এই অ্যাথলেটিকস প্রশিক্ষণে মেহেরপুর জেলার বিভিন্ন বিদ্যালয়ের শিক্ষার্থীরা অংশগ্রহণ করছে। প্রশিক্ষণের মাধ্যমে তরুণ শিক্ষার্থীদের মধ্যে ক্রীড়া চর্চার আগ্রহ বৃদ্ধি এবং প্রতিভাবান অ্যাথলেট তৈরি করার লক্ষ্য নিয়ে এ কার্যক্রম পরিচালিত হচ্ছে।