বর্তমান পরিপ্রেক্ষিত

মেহেরপুরে আইজিএ সেলাই ও নকশীকাথা প্রশিক্ষণে উদ্বোধন

By মেহেরপুর নিউজ

November 16, 2020

মেহেরপুর নিউজ:

মেহেরপুর জেলা সমবায় দপ্তরের উদ্যোগে ৫ দিনব্যাপী চলমান আইজিএ সেলাই ও নকশীকাথা প্রশিক্ষণে উদ্বোধন করা হয়েছে। সোমবার সকালে মেহেরপুর সদর উপজেলার বামনপাড়া সিডিপি মিলনায়তনে ৫ দিন ব্যাপী সেলাই ও নকশিখাতা প্রশিক্ষণের উদ্বোধন করা হয়।

জেলা সমবায় কর্মকর্তা জসীমউদ্দীন প্রশিক্ষণের উদ্বোধন করেন। অন্যদের মধ্যে মুজিবনগর উপজেলা সমবায় কর্মকর্তা অশোক কুমার বিশ্বাস,মুজিবনগর উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্ত ডাঃ কাজী নজরুল ইসলাম, প্রশিক্ষক মোহাঃ নুরুজ্জামান, সহকারী প্রশিক্ষক মোঃ রোকনুজ্জামান প্রমুখ। প্রশিক্ষণে মুজিবনগর উপজেলার ৫ টি কার্যকর সমবায় সমিতির ২৫ জন সমবায়ী প্রশিক্ষণে গ্রহণ করছে।