বর্তমান পরিপ্রেক্ষিত

মেহেরপুরে আইডিইবি’র উদ্যোগে শীতবস্ত্র বিতরণ

By মেহেরপুর নিউজ

January 25, 2021

মেহেরপুর নিউজ:

 ইনস্টিটিউশন অব ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স বাংলাদেশ মেহেরপুর জেলা শাখার উদ্যোগে শীতবস্ত্র বিতরণ করা হয়েছে। রবিবার বিকালের দিকে মেহেরপুর জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তর প্রাঙ্গণ থেকে শীতার্তদের মাঝে শীত বস্ত্র বিতরণ করা হয়।

ইনস্টিটিউশন অব ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স বাংলাদেশ মেহেরপুর জেলা শাখার সভাপতি আবদুর রহমান উপস্থিত থেকে শীতবস্ত্র বিতরণ করেন। এসময় অন্যদের মধ্যে সাধারণ সম্পাদক আনিসুজ্জামান বকুল, রানা প্রমুখ উপস্থিত ছিলেন এদিন শতাধিক শীতার্থের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয়।