মেহেরপুর নিউজ:
আইডিইবি এর পারিবারিক মিলন মেলা ও বার্ষিক বনভোজন অনুষ্ঠিত হয়েছে।শুক্রবার সকাল থেকে সারাদিন ব্যাপী তালসারি ডিসি ইকো পার্ক চুয়াডাঙ্গা প্রাঙ্গণে এই অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
অনুষ্ঠানে আইডিইবি মেহেরপুর এর সভাপতি আব্দুর রহমানের সভাপতিত্বে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন,আইডিইবি( জেনিক) মেহেরপুর এর সাধারণ সম্পাদক আনিসুজ্জামান বকুল, সাংগঠনিক সম্পাদক আব্দুল আলিম, সহ-সভাপতি নুরুল ইসলাম,আরো উপস্থিত ছিলেন আইডিইবি (জেনিক) এর সদস্য ও মেহেরপুর সরকারি টেকনিক্যাল স্কুল এন্ড কলেজের ড্রেস মেকিং ট্রেড বিভাগীয় প্রধান শিক্ষক, সৈয়দ ফরিদুল আহমেদ, ও ড্রেস মেকিং ট্রেড এর সহকারী শিক্ষক মোনারুল ইসলাম।
অনুষ্ঠানে বিভিন্ন খেলাধুলা, কুইজ, প্রতিযোগিতা ও রাফেল ড্র অনুষ্ঠিত হয়েছে। পরে বিভিন্ন খেলাধুলা কুইজ প্রতিযোগিতা ও রাফেল ড্র বিজয়ীদের মাঝে পুরস্কার তুলে দেওয়া হয়েছে ।