বর্তমান পরিপ্রেক্ষিত

মেহেরপুরে আইন প্রয়োগকারী সংস্থার উদ্ধারকৃত মাদকদ্রব্য ধ্বংস

By মেহেরপুর নিউজ

September 14, 2020

মেহেরপুর নিউজ:

মেহেরপুরের বিভিন্ন আইন প্রয়োগকারী সংস্থার মাধ্যমে উদ্ধারকৃত গাঁজা ফেন্সিডিল ইয়াবা সহ সহ অন্যান্য মাদকদ্রব্য ধ্বংস করা হয়েছে।

সোমবার বিকেলে মেহেরপুর কোর্ট প্রাঙ্গণে এ সকল হেরোইন-ইয়াবাসহ অন্যান্য মাদকদ্রব্য ধ্বংস করা হয়। বিভিন্ন সময়ে উদ্ধার হওয়া এ সমস্ত মাদকদ্রব্য আদালতের মাধ্যমে নিষ্পত্তি হওয়ার পর এদিন আগুনে পুড়িয়ে বিনষ্ট করা হয়।

জুড়িশিয়াল ম্যাজিস্ট্রেট তারিক হাসান উপস্থিত থেকে এসকল মাদকদ্রব্য ধ্বংস করেন এসময় কোর্ট ইনস্পেক্টর গোলাম মোহাম্মদ সেখানে উপস্থিত ছিলেন ধ্বংস মাদকদ্রব্যের মধ্যে প্রায় ১০ কেজি গাঁজা, ৫ বোতল মদ, ৬৪ পিস ইয়াবা,১৯০ গ্রাম হেরোইন এবং ৩৪৫ বোতল ফেনসিডিল রয়েছে