মেহেরপুর নিউজ ২৪ ডট কম,১৬ সেপ্টেম্বর : মেহেরপুর জেলার সার্বিক আইন শৃংখলা পরিস্থিতি নিয়ে আইন শৃংখলা বিষয়ক কমিটির এক সভা অনুষ্ঠিত হয়। রোববার জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে সকাল ১১ টার সময় মেহেরপুর জেলা প্রশাসক দেলওয়ার হোসেন-এর সভাপতিত্বে আইন শৃংখলা বিষয়ে বক্তব্য রাখেন পুলিশ সুপার আব্দুল্লাহেল বাকী, সিভিল সার্জন ডাঃ আবদুস শহীদ, অতিরিক্ত জেলা ম্যাজিষ্ট্রেট আলমগীর হোসেন, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা নাজনীন সুলতানা, জিটিভি ও ইন্ডিপেন্ডেন্ট পত্রিকার জেলা প্রতিনিধি রফিকুল আলম, জেলা আওয়ামীলীগের সহ-সভাপতি আলহাজ্ব আশকার আলী, সদর থানা আওয়ামীলীগের সভাপতি আলহাজ্ব গোলাম রসুল, জেলা মহিলা বিষয়ক কর্মকর্তা(ভারপ্রাপ্ত) নাসিমা খাতুনপ্রমূখ।