মেহেরপুর নিউজ,০৭ ডিসেম্বর: মেহেরপুর জেলা প্রশাসনের উদ্যেগে মেহেরপুর জেলার আইন সৃংখলা পরিস্থিতি নিয়ে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
সোমবার সকালে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে জেলা প্রশাসক মোঃ শফিকুল ইমলামের সভাপতিত্বে সভায় বক্তব্য রাখেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) খাইরুল হাসান, (রাজস্ব) হেমায়েত হোসেন, সদর উপজেলা নির্বাহী অফিসার মোঃ মঈনুল হাসান, গাংনী উপজেলা নির্বাহী অফিসার আব্দুল আমিন, মুজিবনগর উপজেলা নির্বাহী অফিসার হেমায়েত উদ্দিন, এনডিসি মোহাম্মদ মীর এ আলম, জেলা মহিলা বিষয়ক কর্মকর্তা এস এম শফিউল আজম, জেলা যুব উন্নয়ন অধিদপ্তরের উপ-পরিচালক মাসুদুল হাসান মালিক প্রমুখ।