মেহেরপুর নিউজ:
মেহেরপুর সদর উপজেলা প্রশাসনের উদ্যোগে সদর উপজেলা আইন-শৃঙ্খলা ও চোরাচালন প্রতিরোধ কমিটির সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার দুপুরের দিকে সদর উপজেলা পরিষদ মিলনায়তনে সদর উপজেলা আইন-শৃঙ্খলা ও চোরাচালন প্রতিরোনকমিটির সভা অনুষ্ঠিত হয়।
সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা কাজী নাজীব হাসানের সভাপতিত্বে সভায় বক্তব্য রাখেন সরকারি কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মাজহারুল ইসলাম, সদর থানার ওসি সাইফুল ইসলাম, সদর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ অলোক কুমার দাস প্রমুখ।