বর্তমান পরিপ্রেক্ষিত

মেহেরপুরে আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রনে জরুরি সভা অনুষ্ঠিত

By মেহেরপুর নিউজ

March 01, 2013

মেহেরপুর নিউজ ২৪ ডট কম,০১ মার্চ:

বৃহস্পতিবার সন্ধ্যায় জামাত শিবিরের অতর্কিত হামলায় জনমনে আতংকিত হওয়ায় আইন শৃংলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে জেলা পর্যায়ের কর্মকর্তাদের নিয়ে এক জরুরী সভা অনুষ্ঠিত হয়েছে। আজ শুক্রবার সকালের  দিকে জেলা প্রশাসকেরর সমম্মেলন কক্ষে এ জরুরি সভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন জেলা প্রসাশক দেলওয়ার হোসেন। বক্তব্য রাখেন পুলিশ সুপার মোফাজ্জেল হোসেন, সিভিল সার্জন ডাঃ আব্দুস শহীদ,গণপূর্ত নির্বাহী প্রকৌশলী আহসান উল্লাহ,মেহেরপুর-২ আসনের সাবেক সংসদ সদস্য মকবুল হোসেন, মেহেরপুর পৌর মেয়র মুতাছিম বিল্লাহ মতু,অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট আলমগীর হোসেন, গাংনী পৌর মেয়র আহম্মদ আলী,র‌্যাব -৬গাংনী ক্যাম্পের কমান্ডার এএসপি কাজী আক্তার হোসেন, জেলা আওয়ামীলীগের সিনিয়র সহ-সভাপতি আলহাজ্ব আশকার আলী, সদর উপজেলা আওয়ামীলীগ সভাপতি হাজী গোলাম রসুল, ,শহর আওয়ামীলীগ সভাপতি এ্যাড. ইয়ারুল ইসলাম,যুবলীগের সভাপতি সাজ্জাদুল আনাম প্রমুখ।