বর্তমান পরিপ্রেক্ষিত

মেহেরপুরে আই ডি ই বি’র বর্ণাঢ্য র‌্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত

By মেহেরপুর নিউজ

December 01, 2011

মেহেরপুর নিউজ ২৪ ডট কম,০১ ডিসেম্বর: প্রযুক্তিতে গন মানুষের সম অধিকার প্রতিষ্ঠার গৌরবময় উজ্জ্বল” ৪১ তম প্রতিষ্ঠা বার্ষিকী ও গন প্রকৌশল দিবস উপলক্ষে  বুধবার মেহেরপুর জেলা আই ডি ই বি’র উদ্যোগে বর্ণাঢ্য র‌্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। সড়ক ও জনপথ বিভাগ প্রাঙ্গনে অনুষ্ঠিত মেহেরপুর জেলা সভাপতি বজলুর রহমানের সভাপতিত্বে আলোচনা সভায় বক্তব্য রাখেন মেহেরপুর সদর উপজেলা প্রকৌশলী আবুল কাশেম, জেলা সম্পাদক হাফিজুর রহমান চঞ্চল, আব্দুল গনি, চুয়াডাঙ্গা জেলা শাখার সহসভাপতি নূরুল ইসলাম প্রমুখ। এর আগে ৪১ তম প্রতিষ্ঠা বার্ষিকী ও গন প্রকৌশল দিবস উপলক্ষে শহরে একটি বর্ণাঢ্য র‌্যালি বের করা হয়। মেহেরপুর আই ডি ই বি’র সভাপতি বজলুর রহমানের র‌্যালিটি মেহেরপুর পৌরসভার সামনে থেকে শুরু করে বাদ্যের তালে তালে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে।