বর্তমান পরিপ্রেক্ষিত

মেহেরপুরে আউট অব স্কুল চিলড্রেনের কর্মশালা

By মেহেরপুর নিউজ

December 31, 2020

মেহেরপুর নিউজ:

উপানুষ্ঠানিক শিক্ষা ব্যুরো এর উদ্যোগে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের অধীনে উপানুষ্ঠানিক শিক্ষা ব্যুরো সহযোগিতায় মেহেরপুরে আউট অব স্কুল চিলড্রেন কর্মসূচি সুষ্ঠুভাবে বাস্তবায়ন করার লক্ষ্যে অবহিত করন কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার দুপুরের দিকে মেহেরপুর জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এ কর্মশালা অনুষ্ঠিত হয়। অতিরিক্ত জেলা প্রশাসক মোঃ তৌফিকুর রহমানের সভাপতিত্বে কর্মশালায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক ডঃ মোহাম্মদ মুনসুর আলম খান। কর্মশালায় মূল প্রবন্ধ উপস্থাপন করেন উপানুষ্ঠানিক শিক্ষা ব্যুরো সহকারি পরিচালক কবীর আহমেদ মোল্লা, আলোচনায় অংশগ্রহণ করেন মেহেরপুর সরকারি কলেজের সহযোগী অধ্যাপক আব্দুল্লাহ আল আমিন, জেলা প্রাথমিক শিক্ষা অফিসার ফজলে রহমান।