বর্তমান পরিপ্রেক্ষিত

মেহেরপুরে আউশ ধানের বীজ ও সার বিতরণ কার্যক্রমের উদ্বোধন

By Meherpur News

April 30, 2026

মেহেরপুর নিউজ:

মেহেরপুর সদর উপজেলা কৃষি অফিসের উদ্যোগে খরিপ-১, ২০২৫-২০২৬ মৌসুমে উফশী আউশ ধানের বিনামূল্যে বীজ ও রাসায়নিক সার বিতরণ কার্যক্রমের উদ্বোধন করা হয়েছে।

বৃহস্পতিবার দুপুরে সদর উপজেলা পরিষদ প্রাঙ্গনে কৃষকদের মাঝে এ বীজ ও সার বিতরণ কার্যক্রমের উদ্বোধন করা হয়। সদর উপজেলা নির্বাহী অফিসার মোঃ খায়রুল ইসলাম উপস্থিত থেকে উপজেলার বিভিন্ন গ্রামের প্রায় ৪ হাজার সুবিধাভোগী কৃষকের মাঝে ৫ কেজি করে আউশ ধানের বীজ, ১০ কেজি করে ডিএপি সার এবং ১০ কেজি করে এমওপি সার বিতরণ কার্যক্রমের উদ্বোধন করেন।

এ সময় উপস্থিত ছিলেন মেহেরপুর সদর উপজেলা কৃষি অফিসার ইমদাদুল হাসান, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা সাইদুর রহমান, পল্লী উন্নয়ন কর্মকর্তা রকিবুল ইসলামসহ অন্যান্য সংশ্লিষ্ট কর্মকর্তারা।