মেহেরপুর নিউজ ২৪ ডট কম,০৯ মার্চ: বাংলাদেশ আওয়ামীলীগের সাবেক সাধারন সম্পাদক মরহুম আব্দুল জলিল এমপির রুহের মাগফেরাত কামনা করে স্মরনসভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। আজ শনিবার সন্ধ্যা ৭ টার সময় মেহেরপুর শহরের হোটেল বাজার চত্বরে সদর উপজেলা আওয়ামীলীগের উদ্যোগে এ স্মরন সভা ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়। স্মরনসভায় সভাপতিত্ব করেন সদর উপজেলা আওয়ামীলীগের সভাপতি আলহাজ্ব গোলাম রসুল। এ সময় স্মৃতিচারন মূলক বক্তব্য রাখেন জেলা আওয়ামীলীগের সিনিয়র সহ-সভাপতি আলহাজ্ব আশকার আলী, মাহবুবুর রহমান মধূ,শিক্ষা বিষয়ক সম্পাদক আব্দুল মান্নান ছোট ,আমদহ ইউপি চেয়ারম্যান আনারুল ইসলাম,জেলা ছাত্রলীগের সভাপতি সাফুয়ান আহমেদ রুপক, সাধারন সম্পাদক বারিকুল ইসলাম লিজন প্রমুখ। স্মরন সভা শেষে দোয়া মাহফিল পরিচালনা করেন মাওলানা সিদ্দিকুর রহমান ও হোটেল বাজার জামে মসজিদের ইমাম রোকনুজ্জামান।