মেহেরপুর নিউজ ২৪ ডট কম,২১ সেপ্টেম্বর: মেহেরপুর সদর উপজেলা আওয়ামীলীগের উদ্যোগে মঙ্গলবার মেহেরপুরে হরতাল বিরোধী বিক্ষোভ মিছিল বের করা হয়। সদর উপজেলা আওয়ামীলীগের সভাপতি আলহাজ মোঃ গোলাম রসুলের নেতৃত্বে মিছিলটি মেহেরপুর শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। মিছিলে অন্যান্যের মধ্যে জেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক অ্যাড. মিয়াজান আলী, সাংগাঠনিক সম্পাদক আনারুল ইসলাম চেয়ারম্যান, শিক্ষা বিষয়ক সম্পাদক আব্দুল মান্নান ছোট, সদর উপজেলা সম্পাদক আব্দুর রব বিশ্বাস, জেলা ছাত্রলীগের সাবেক সাধারন সম্পাদক মোজাম্মেল হক, বর্তমান সম্পাদক বারিকুল ইসলাম লিজন, জেলা সৈনিকলীগের আহবায়ক কাবিজুল হক মিলন প্রমুখ। পরে মেহেরপুর হোটেলবাজার মোড়ে এক পথসভা অনুষ্ঠিত হয়। এতে বক্তব্য রাখেন অ্যাড. মিয়াজান আলী, সদর উপজেলা আওয়ামীলীগের সভাপতি আলহাজ মোঃ গোলাম রসুল জেলা আওয়ামীলীগের শিক্ষা বিষয়ক সম্পাদক আব্দুল মান্নান ছোট প্রমুখ।