রাজনীতি

মেহেরপুরে আওয়ামীলীগের হরতাল বিরোধী বিক্ষোভ মিছিল

By মেহেরপুর নিউজ

September 22, 2011

মেহেরপুর নিউজ ২৪ ডট কম,২২ সেপ্টেম্বর: মেহেরপুর শহর আওয়ামীলীগের উদ্যোগে বুধবার মেহেরপুরে স্মরন কালের ইতিহাসে হরতাল বিরোধী সর্ববৃহৎ বিক্ষোভ মিছিল বের করা হয়। শহর আওয়ামীলীগের সভাপতি অ্যাড. ইয়ারুল ইসলামের নেতৃত্বে মিছিলটি মেহেরপুর শহরের বাসস্ট্যান্ড এলাকা থেকে শুরু করে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে শহরের হোটেল বাজার মোড়ে এসে শেষ হয়।

মিছিলে অন্যান্যের মধ্যে জেলা আওয়ামীলীগের সহসভাপতি আলহাজ মোঃ আব্দুল মান্নান মাষ্টার, আলহাজ মোঃ আসকার আলী, আব্দুস সামাদ বাবলু বিশ্বাস, যুগ্ম সম্পাদক সাইফুল ইসলাম, শহর আওয়ামীলীগের সম্পাদক আক্কাস আলী, কৃষি বিষয়ক সম্পাদক জাহাঙ্গীর হোসেন, জেলা যুবলীগের সভাপতি সাজ্জাদুল আনাম, সাধারন সম্পাদক সাজ্জাদ হোসেন সাজ্জাদ, সদর উপজেলা যুবলীগের সম্পাদক পৌর কাউন্সিলর আল মামুন, শহর যুবলীগের সভাপতি শেখ কামাল, সম্পাদক তৌহিদুল ইসলাম, জেলা ছাত্রলীগের সভাপতি সাফুয়ান আহমেদ রূপক, ছাত্রলীগ নেতা জসিউর রহমান বকুল প্রমুখ।

পরে মেহেরপুর হোটেলবাজার মোড়ে এক পথসভা অনুষ্ঠিত হয়। এতে বক্তব্য রাখেন শহর আওয়ামীলীগের সভাপতি অ্যাড. ইয়ারুল ইসলাম।